এপ্রিল ৩০, ২০২৪, ০২:১৩ পিএম
ছবি: সংগৃহীত
ভারতে নেটফ্লিক্সে স্ট্রিমিংয়ের তালিকায় “লাপাতা লেডিস” সিনেমাটি ১ নম্বরে আছে। কিরণ রাও পরিচালিত এই সিনেমা শুরু থেকে শেষ পর্যন্ট দর্শককে অ্যাটেনশন দিয়ে রাখবে।
“লাপাতা লেডিস” সিনেমার সব অভিনেতাই সর্বোচ্চ অভিনয়টা দেওয়ার চেষ্টা করেছেন। তবে এরই মধ্যে সবচেয়ে নজর যিনি কেড়ে নিয়েছেন তিনি ফুল, এক মিষ্টি মেয়ে। যার ‘লাপাতা’ অর্থাৎ নিখোঁজ হয়ে যাওয়াকে কেন্দ্র করেই গল্পের শুরু।
সিনেমার প্লট
ট্রেনে দুই কনের আলাদা হয়ে যাওয়ার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লাপাতা লেডিস’। স্ত্রীদের খুঁজে পেতে পুলিশের কাছে যান দুই স্বামী। ছবি নিয়ে প্রথমেই বিপদে পড়ে যায় স্বয়ং পুলিশও।
একজনের ছবিই নেই, অন্যজনের মাথায় লম্বা ঘোমটা। এরপরও দুই নববধূর সন্ধানে নামে পুলিশ। অন্যদিকে সম্পূর্ণ আলাদা জগতে গিয়ে নিজেদের নতুন করে আবিষ্কার করেন গ্রামে বেড়ে ওঠা ওই দুই কনে।
‘লাপাতা লেডিস’ সিনেমাটির প্রযোজনা করেছে আমির খানের প্রোডাকশন হাউস ও কিন্ডলিং প্রোডাকশন। সিনেমাটিতে মূল চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রত্না, স্পর্শ শ্রীবাস্তব ও রবি কিষাণ।
সিনেমায় ফুলের বয়স দেখানো হয়েছে মাত্র ১৮ বছর। বাস্তবেও খুব একটা বড় নন তিনি। এখনও প্রাপ্তবয়স্কও হননি ফুল। তার প্রকৃত নাম নিতাংশী গোয়েল। তার জন্ম ২০০৭ সালে। বর্তমান বয়স ১৬ বছর।
সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয় এই ফুল। এরই মধ্যে তার অনুরাগীর সংখ্যা ১ কোটি ২ লাখ। জন্ম দিল্লির নয়ডা নামক স্থানে। লকডাউনের সময় কনটেন্ট বানানো শুরু করেন তিনি। সেখান থেকে সুখ্যাতি পেয়ে রাতারাতি সিনেমার অভিনেত্রী বনে যান ফুল।
তবে ‘লাপাতা লেডিস’-এ সুযোগ পাওয়া মোটেও সহজ ছিল না। রীতিমতো বাছাই প্রতিযোগিতার (অডিশন) সম্মুখীন হতে হয় তাকে। আর তাতে এতটা ভালো পারফর্ম করেন যে মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই নির্বাচিত হয়ে যান। সুযোগ পান কিরণ ও আমির খানের সঙ্গে বসে লাঞ্চ করারও। কিরণও পেয়ে যান তার অভীষ্ট ফুলকে।
সূত্র: হিন্দুস্তান টাইমস